রামগড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়েপড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৭ই জানুয়ারি) বিকেল ৩টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার প্রতিনিধি মোঃ রায়হানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি বলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী অস্বচ্ছল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন।

NewsDetails_03

এছাড়াও “ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন” গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময় খাগড়াছড়ি জেলার নয় উপজেলায় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এসময় প্রধান অতিথি অসচ্ছল শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরনের ফি, শহীদ জিয়ার খাল পাড় উচ্চ বিদ্যালয়ের জন্য সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ওয়াদুদ ভূ্ঁইয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন