রোহিঙ্গারা আরকানের জমি পাবে : বান্দরবানে আরসা প্রধান আতাউল্লাহ

রোহিঙ্গারা আরকানের জমি পাবে। মিয়ানমারের শসস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান আদালতে তোলার পর সাংবাদিকদের রোহিঙ্গা ভাষায় একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুছ যা করছে সেজন্য বাংলাদেশের সবাইকে শুকরিয়া।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপরে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে মামলার শুনানীর জন্য কড়া নিরাপত্তায় প্রথমে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়, পরে তাকে আবার অন্য মামলার শুনানীর জন্য বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় বিচারকরা শুনানী শেষে তাকে  জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

NewsDetails_03

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে আনা হয়। এসময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, আদালতে আনা-নেওয়ার সড়কগুলোতে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত: গত ১৮ই মার্চ নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীসহ ১০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরসা প্রধানের বিরুদ্ধে জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রæ সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (স্কোয়াড্রন লিডার) রিজওয়ান রুশদী হত্যা মামলা ও নাইক্ষ্যংছড়ি থানায় র‌্যাবের এক সদস্যকে আহত করার একটি মামলা রুজু রয়েছে।

বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট পুলিশ পরিদর্শক মো.রেজাউল করিম মজুমদার বলেন, আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন