সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাবিপ্রবি পরিবার ও উপাচার্যের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) পরিবার।

এক শোকবার্তায় রাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান নেত্রীকে হারালো। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

NewsDetails_03

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১–১৯৯৬ সাল, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির পর স্বল্প সময় এবং ২০০১–২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন।

শহীদ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং দীর্ঘ সময় ধরে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। তাঁর নেতৃত্ব ও অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

আরও পড়ুন