কাপ্তাইয়ে অবৈধ জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধায়নে মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ ধারা ৫ এর ক অনুযায়ী অভিযান চালিয়ে ১০০ মিটার কারেন্ট জাল ও ১৫০ মিটার ২টি গাড়া জাল জব্দ করা হয়।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা’র কার্যালয়ের নেতৃত্বে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং সংরক্ষণ আইন ৫(ক) ধারা অনুযায়ী উক্ত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় কাপ্তাই উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং থানা পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং গাড়া জাল মৎস্য অফিসে সংরক্ষণ করা হয়।

আরও পড়ুন