কাপ্তাই শিলছড়ি ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়ি ভেলাফা পাড়া এলাকায় নবনির্মিত সার্বজনীন বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাদের আয়োজনে আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল হতে বুদ্ধকে পুজা, ধর্মদেশনা এবং ভিক্ষু সংঘকে পিন্ডদান সহ নানা আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শত শত দায়ক দায়িকার উপস্থিতিতে এবং সাধুবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

কাপ্তাই ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত পূঞঞাওয়াইন্সা মহাথেরের সভাপতিত্বে
ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের পরম পুজনীয়ন অধ্যক্ষ ও বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম রাজ নিকায় মার্গের ৬ষ্ঠ মহা সংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাউজান ধর্মগোদা বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথের।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল সহ বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।



