গার্লস কর্নার ও শিক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন

বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের গার্লস কর্নার, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, স্বপ্নযাত্রী অবসর পাঠাগার-১৭ এবং অভিভাবক কর্ণারসহ বিভিন্ন শ্রেণী কক্ষের ক্লাস পার্টি কার্যক্রমের ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

NewsDetails_03

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক, সৃজনশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরি এখন সময়ের দাবি। এই গার্লস কর্নার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। এসময় তিনি আরো বলেন, কর্নারটিতে থাকবে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা, স্বাস্থ্যবিধি সামগ্রী, সুপেয় পানি, জরুরী প্রয়োজনীয়তা পূরণের সরঞ্জাম এবং শিক্ষার্থীদের জন্য সাপোর্ট ডেস্ক। এতে ছাত্রীদের স্কুল কলেজ জীবন আরও স্বাচ্ছন্দ্যময় এবং সহায়ক পরিবেশ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জয়া দত্ত, জালাল মো. আশফাকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা ও সংবাদকর্মীরা।

আরও পড়ুন