চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পরিদর্শন করলেন কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলার কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। পরে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার একটি চৌকস দল অতিথিকে সম্মান জানিয়ে পরিদর্শন সালামী প্রদর্শন করেন।

NewsDetails_03

এসময় রাজস্থলী সার্কেল অফিসার মোঃ আবু ছালেহ, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব উপস্থিত ছিলেন।

পরে তিনি কাপ্তাই থানা পরিদর্শন করেন। এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব তাঁকে ফুলেল জানান এবং কাপ্তাই থানার ওসি মো: নাসির উদ্দীনের নেতৃত্বে অতিথির সম্মানে সালাম প্রদর্শন করা হয়। এসময় কাপ্তাই থানার ওসি (তদন্ত) আক্তার হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন