চন্দ্রঘোনায় জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫১৫ টাকা, জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে রাইখালী ইউনিয়ন এর ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে প্রায় ৫০ গজ দূরে মংনুচিং মারমার একটি মুদি দোকানে এ অভিযান চালানো হয়।

NewsDetails_03

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার উপপরিদর্শক (এসআই) দুর্জয় কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (১১ অক্টোবর) সকালে তাঁদের পুলিশি পাহারায় রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের নারানগিরি গ্রামের এনামুল হক মেম্বার (৫২), ডংনালা গ্রামের সুইচাপ্রু মারমা (৪৫) ও মংনুচিং মারমা (৪৮) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার আনোয়ার (৫৫), জাফর (৪৩) ও রিপন (৩৫)।

অভিযানে একটি স্মার্টফোন, ছয়টি বাটন ফোন, তিনটি গ্যাস লাইট, দুই প্যাকেট তাস ও নগদ ১২ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয় বলে ওসি জানান।

আরও পড়ুন