জুরাছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষতি ১০ লাখ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জিতা চাকমার বসতঘরে রান্নার মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

NewsDetails_03

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ বা‌য়ে‌জিদ বিন আখন্দ ঘটনাস্থল পরিদর্শন ক‌রেন।

উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও কম্বলসহ জরুরি সহায়তা প্রদান করেছে।

আরও পড়ুন