বন্যায় বান্দরবান সদরে কৃষিতে ক্ষতি প্রায় ৮ কোটি টাকার ফসল

টানা কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানের সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে আশেপাশে বিভিন্ন বসতী ও ফসলি জমিতে প্রবেশ করে প্রচুর ফসলাদী নষ্ট করে ফেলেছে। বান্দরবান সদর উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, প্রায় ৭কোটি ৮১লক্ষ ৯৩ হাজার টাকার বিভিন্ন ফসল নষ্ট হয়েছে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ক্ষেতে।

বান্দরবান সদর উপজেলা কৃষি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জান যায়, এবারের বন্যায় বান্দরবানে কৃষিখাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সদর উপজেলায় ১৯.৯০ হেক্টর আমন বীজতলা, ৪৫.৫৫ হেক্টর আউশ ধানের বীজতলা, ২১৭.৩০ হেক্টর গ্রীষ্মকালীন সবজি, ১৫.৮০ হেক্টর ফল বাগান, ৩ হেক্টর আদাসহ অন্যান্য ফসল মিলে প্রায় ৩২২.২০ হেক্টর জমির বিভিন্ন ধান ও ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার ২হাজার ৮শত ৫০জন কৃষক।

জেলা সদরের বালাঘাটা,ভরাখালী,গোয়ালিয়া খোলা,ক্যামলং, জামছড়ি,চাইঙ্গ্যাসহ বিভিন্ন এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ফসলের ব্যাঁপক ক্ষতি হয়েছে।

ক্যামলং এলাকার চাষী শৈউচিং মারমা জানান, এবারের ক্ষয়ক্ষতির চিত্র বরই ভয়াবহ, আমার শসার বাগান আর ধানের জমি পুরোপুরি বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে।

NewsDetails_03

ভরাখালী এলাকা কৃষক আহম্মদ নবী জানান, নদীর চরে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষ করেছিলাম বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে, তবে বন্যায় সব শেষ, এখন আমি নিরুপায়।

এদিকে বন্যা পরবর্তী বান্দরবান কৃষি বিভাগের সার্বিক তথ্য জানতে চাইলে, বান্দরবান সদর উপজেলা কৃষি অফিসার মো.রাকিবুল হাসান জানান, শুধু বান্দরবান সদর কৃষি অফিসের আওতাধীন ২হাজার ৮শত ৫০ জন কৃষক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর টাকার হিসেবে প্রায় ৭কোটি ৮১ লক্ষ ৯৩ হাজার টাকার বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।

কৃষি অফিসার মো.রাকিবুল হাসান আরো জানান,বন্যা পরবর্তী আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা পূর্ণাঙ্গ তৈরির কাজ করছি এবং তাদের তালিকা ও প্রকৃত চিত্র উর্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ে উপস্থাপন করবো।

তিনি আরো জানান, কৃষি বিভাগ কৃষকের পাশে ছিল, আছে আর আগামীতেও থাকবে। ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা দিতে আমরা কাজ করছি বলে জানান তিনি।

আরও পড়ুন