বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

গত ৫ জুলাই থেকে ১৩ জুলাই মাত্রা অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি জেলার আওতাধীন এলাকার মানুষের ফসল,ঘরবাড়ি, যানমাল ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে আশা আর্থিক সহায়তা প্রদানসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে। এই লক্ষে আশা ৪৩টি ব্রাঞ্চের আওতাধীন ১লক্ষ ৬৫হাজার ২জন ক্ষতিগ্রস্থ সদস্যদের প্রত্যোকে ১ হাজার টাকা করে প্রদানের উদ্যোগ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আশা বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার সদর ব্রাঞ্চে ২হাজার ৪১২ জনকে ২৪লক্ষ ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার কার্যক্রম শুরু করে।

NewsDetails_03

আজ রবিবার (২ আগষ্ট) সকালে বান্দরবান সদর ব্রাঞ্চে ও সাতকানিয়া উপজেলার বোমাংহাট নতুনহাট ব্রাঞ্চে আর্থিক অনুদান প্রদান কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আশা’র মোঃ ওলিয়ার রহমান, ডিস্টিক্ট ম্যানেজার, মোঃ সামসুল হক ভুইয়া, রিজিওনাল ম্যানেজার, মোঃ নুরুল আবছার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, জহির উদ্দিন (মাসুম) সভাপতি, বান্দরবান জেলা যুবদল ও ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক জেলা যুবদলসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, আশার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং সাংবাদিকবৃন্দরা।

আশা’র ডিস্টিক্ট ম্যানেজার মোঃ ওলিয়ার রহমান জানান, এই সহায়তা প্রদান চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্থদের জমাকৃত সঞ্চয় ১০০% উত্তোলন প্রদান, দশ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান, ৩ মাস কিস্তি আদায় স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন ব্রাঞ্চের কর্মএলাকায় সকলের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করে ক্ষতিগ্রস্থদের স্বাস্থ্যসেবা প্রদান করা চলমান রয়েছে। তিনি আরো জানান, দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগকালীন সময় আশা ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদান করে থাকে, আর এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন