লামার পর্যটন শিল্পের উন্নয়নে ৫ কোটি টাকার প্রকল্প
লামার পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে ৫ কোটি টাকার প্রকল্প দাখিল করা হয়েছে।
বান্দরবানের লামা উপজেলায় লামার হোটেল ও রিসোর্ট মালিকদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে “Sustainable Hospitality & Tourism Excellence Training for Lama Resort Owners” বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন, লামার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১০.০০ টায় লামা উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোডের্র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুই দিনব্যাপি (২২-২৩ এপ্রিল) এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন হোটেল ও রিসোর্টের ৩০জন মালিক অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রশিক্ষক কায়সার হামিদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,লামা রিসোর্ট মালিক সমিতির আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য-সচিব এ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রশিক্ষক কায়সার হামিদ জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যটন শিল্পে নতুন গতির সঞ্চার হবে এবং পর্যটকদের সেবার মান বৃদ্ধি পাবে।



