
সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুবুল আলম দুই ফুটবলার বোনের প্রশংসা করে তাদেরকে ভালো ফুটবল খেলার পরামর্শ দেন। এসময় তিনি তাদের পড়াশুনার দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন।

এসময় খাগড়াছড়ি জোন জোন কমান্ডার লে.কর্নেল হাসান মাহমুদ, স্টাফ অফিসার মেজর ইমতিয়াজসহ পদস্থ সেনা কর্মকর্তাসহ সহোদরা দুই কৃতি ফুটবলারের পিতা রিপ্রæ মগ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত দুই বোন আনাই মগি ও আনুচিং মগির বাড়ি খাগড়াছড়ির সাত ভাইয়া পাড়া। তারা রাঙ্গামাটির কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ছাত্রী।


