
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির ১৯ তম বর্ষ পূর্তি উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সন্মেলনে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য চুক্তির অন্যতম বিষয় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছে। ভূমি কমিশনের কাজ বাস্তবায়নের জন্য প্রক্রিয়া চলছে। বর্তমান সরকারের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তির পূর্নাঙ্গভাবে বাস্তবায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


