নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যায় রোয়াংছড়িতে ২ জন গ্রেপ্তার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম মো.ওমর ফারুক ত্রিপুরা হত্যার ঘটনায় মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দুর্গম তুলাছড়ি পাড়া বাসিন্দার দেবেন্দ্র ত্রিপুরার ছেলে ডানিয়েল ত্রিপুরা (৪০) ও মৃত ত্রিপলা ত্রিপুরার ছেলে জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর নির্দেশে সিনিয়র এসআই শুভ্র মুকুল চৌধুরী নেতৃত্বে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২৫) রাত আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

NewsDetails_03

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, খ্রিস্টান ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে চার বছর আগে উপজেলার দুর্গম পাহাড়ের তুলাছড়ি পাড়ায় একজন ইসলাম ধর্ম প্রচারক হিসেবে নওমুসলিম মো.ওমর ফারুক ত্রিপুরা ধর্ম প্রচার করছিলেন। ২০১৮ সালের ১৮ জুন আসামীরা পাহাড়ে ইসলাম ধর্ম প্রচার করায় বিনা কারণে ধর্মপ্রচারক মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে হত্যা করে। সেই অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা হলে এজাহার ভুক্ত আসামিকে ধরতে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়। এরপর রোয়াংছড়ি থানা পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী বলেন, ৪ বছর আগে মো. ওমর ফারুক ত্রিপুরাকে হত্যা ঘটনায় মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদ্বয়কে আটক করে আজ (৩১ ডিসেম্বর ২৫) সকাল ১১টায় দিকে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে। ##

আরও পড়ুন