নিখোঁজের চারদিন পর রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে শহরের রিজার্ভ বাজারের মহসীন কলোনী সংলগ্ন কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা ও মানসিক ভারসাম্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় দিনমজুর গিয়াস উদ্দিন গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবার থেকে তার স্ত্রী ও মা কোতয়ালী থানায় জিডি করেছিলেন। রবিবার সকালে মহসীন কলোনীর সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশে এসে মরদেহ উদ্ধার করেন। পরে গিয়াস উদ্দিনের পরিবার তার মৃতদেহ সনাক্ত করেন।
রাঙামাটি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।



