পশুর হাটে জালনোট শনাক্তে পুলিশের কন্ট্রোল রুম

কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে কাপ্তাইয়ের নতুন বাজার আনন্দ মেলা মাঠে শুরু হওয়া কুরবানী পশুর হাটে জাল নোট শনাক্ত করণে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

আজ সোমবার (২৬ জুন) সকালে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান উপস্থিত থেকে পুলিশ কন্ট্রোল রুমে বিভিন্ন প্রচারনা মুলক মাইকিং করেন।

NewsDetails_03

এসময় তিনি বলেন, কাপ্তাইয়ের নতুনবাজার পশুর হাটে প্রথম দিন থেকেই জাল নোট শনাক্ত করার জন্য নিয়মিত কন্ট্রোল রুম বসিয়ে পর্যবেক্ষণ করছে কাপ্তাই থানা পুলিশ।

এছাড়া গরু ক্রয় করার পর টাকা লেনদেন করার সময় মেশিনে জাল নোট শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। সেইসাথে মাইকিং এর মাধ্যমে সকলকে এবিষয়ে সচেতন করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পশুর হাটে নিয়মিত প্রাণী স্বাস্থ্য সেবার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী ।

আরও পড়ুন