প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব।

আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে উজানীপাড়া সাঙ্গু নদীতে দেয়া হয় প্রতিমা বির্সজন।

এসময় আনন্দ উৎসবে মেতে উঠেন পুজারীরা। সধবা নারীরা একে অপরকে পড়িয়েদেন সিদুঁর, মেতে উঠেন সিদুঁর খেলায়। বির্সজনের সাথে সাথে নদীর তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা। ধূপময় হয়ে উঠে বির্সজন স্থল।

NewsDetails_03

এসময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির, হাফেজঘোনা, মেম্বারপাড়া, বালাঘাটা, কালাঘাটা সহ বিভিন্ন দূর্গা মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস সহ সনাতনী ধর্মাবলম্বীরা।

এদিকে সুন্দর ও সুষ্ঠ ভাবে দুর্গাপূজা সমাপ্ত করতে পারায় খুশি ভক্তরা ও আয়োজকেরা। এবার বান্দরবান জেলার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফল ভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা।

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সবার সার্বিক সহযোগীতায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা।

আরও পড়ুন