বাঘাইছড়িতে বন্যা দুর্গত ৫০০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ

রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

NewsDetails_03

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা ৩১ নং খেদারমারা ইউনিয়নে পানি বন্দিদের মাঝে এসব ত্রান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষ্টু চাকমা ও অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, বন্যার পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে, এই বন্যার দুর্গত প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ত্রান সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন