রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়িতে অবস্থিত শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ মন্দিরের ৩২ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শ্রী শ্রী গিরিধারী সেবাকুঞ্জের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী মাধব গৌর দাস বাবাজি মহারাজকে সভাপতি এবং জিকু কৃমার দে কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া শিবু কান্তি ধরকে সিনিয়র সহ সভাপতি, সুমন কান্তি দে ও রিটন দত্তকে সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ মে) জরুরি সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন
শ্রী শ্রী গিরিধারী সেবাকুঞ্জের অধ্যক শ্রী মাধব গৌর দাস বাবাজী মহারাজ। এসময় মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা পংকজ ভুষন চৌধুরী, প্রিয়লাল দত্ত, নতুন পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি শিবু কান্তি ধর, সহ সভাপতি সুমন কান্তি দে, রিটন দত্ত, সাধারণ সম্পাদক জিকু কুমার দে সহ নতুন ও পুরাতন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



