বান্দরবানে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখা।

এই উপলক্ষে আজ শুক্রবার (৩ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা জামায়াতের নেতারা জানান, ১১-দলীয় ঐক্যজোট ঘোষিত কর্মসূচি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে জুলাই মাসজুড়ে বান্দরবানেবিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

NewsDetails_03

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩ জুলাই সাংবাদিকদের সাথে মতবিনিময় ও কর্মসচুী ঘোষণা। এরপরে ৪ জুলাই ১১ দলীয় গণ মিছিল, ৫-১৫ জুলাই ওলামা-মাশায়েখ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ২০জুলাই নারী ও শ্রমিকদের উদ্যোগে আলোচনা সভা, ২৩-৩০ জুলাই জেলাব্যাপী ছাত্রসংগঠনের গ্রাফিতি অঙ্কন, ৩১ জুলাই মসজিদ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, ১লাআগষ্ট পৌরসভার উদ্যোগে মিছিল, ২-৪আগষ্ট শ্রম বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৫আগষ্ট বান্দরবানের মুক্তমঞ্চে ১১-দলীয় সমাবেশ।

সভায় জেলা জামায়াতের নেতারা আরো বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের নতুন করে বাচঁতে শিখিয়েছে আর এই নতুন স্বাধীনতার কারণে আমরা দীর্ঘ পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছি।

জেলা জামায়েতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সাংবাদিক এবং জেলা জামায়েতের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন