বান্দরবানে জুলাই আন্দোলন হয়নি : পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই
বান্দরবান জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা সমন্বয় কমিটি হওয়ার পর গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এনসিপি নেতৃবৃন্দ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ‘থানজামা লুসাই’য়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এনসিপি নেতাদের উদ্দ্যেশ্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানে কোন জুলাই আন্দোলন হয়নি।
এনসিপির বান্দরবান জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল পাহাড়বার্তা’কে বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সাথে সৌজন্য সাক্ষাতে এনসিপি নেতৃবৃন্দের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল পাহাড়বার্তা’কে আরো বলেন, এসময় এক পর্যায়ে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই আমাদের বলেন, জেলা পরিষদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে কেউ কেউ সুবিধা গ্রহণ করেছেন। কিন্তু “বান্দরবানে কোনো জুলাই আন্দোলন হয়নি” বলে তিনি দাবী করেন। এ নিয়ে এনসিপি নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান এর বাকবিতন্ডা সৃষ্টি হয়, এক পর্যায়ে এনসিপি নেতৃবৃন্দ চেয়ারম্যান এর কার্যালয় থেকে ক্ষুদ্ধ হয়ে চলে আসেন।
সাক্ষাতে সময় উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মাদ আমান উল্লাহ, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো: শহীদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়কারী লুক চাকমা, আবদুল্লাহ আল মামুন সহ আরো নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক থানজামা লুসাইকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করে, পরিষদের সদস্য সংখ্যা ১৪ জন।



