বান্দরবানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও নগদ অর্থ তুলে দেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।


