রাঙামা‌টি‌তে ইয়াবাসহ গ্রেফতার ৬

রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধারসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি দল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশের বসতবাড়িতে অভিযান চালায়।

অভিযানে সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫) ও কাজল দাশ (২৬)-কে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪১ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

NewsDetails_03

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজল দাশের স্ত্রী রীতা দাশ এবং আরেক মাদক কারবারি শুভ পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানায়, গত ২৪ ও ২৫ মার্চ দিবাগত রাতে পৃথক অভিযানে আরও ৩০ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন