বান্দরবানে সেনা জোনের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন
পবিত্র রমজান উপলক্ষ্যে বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরীব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরন করেন সেনা জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান।

এসময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, বিভিন্ন মসজিদ ও এতিখানার দায়িত্বপ্রাপ্ত ইমাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকার গরীব ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় সেনা জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন ,পবিত্র রমজান মাসে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে এই উদ্যোগে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
অনুষ্ঠানে বান্দরবান সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ৫শত পরিবার ও মাদ্রাসা-এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের মাঝে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী প্রদান করা হয়।



