যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়িতে খাবার বিতরণ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের আয়োজনে রোয়াংছড়ি হাসপাতালের সকল রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) খাবার বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক লুপ্রুমং মারমা জানান, সকাল সাড়ে ১০টায় দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। এই কর্মসূচিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা অংশ নিয়েছে।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিগত আওয়ামী শাসনামলে সংগঠনের অনেক নেতা-কর্মী মামলা ও পুলিশের হামলার মুখেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাক্তার রিপন দাস, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নয়ন্ত সেন তঞ্চঙ্গ্যা, যুগ্ম-আহবায়ক মংক্যওয়াই মারমা, মংচনু মারমাসহ সকল নেতাকর্মীবৃন্দরা।


