রাঙামা‌টি‌তে বিএন‌পি প্রার্থীর জনসংযোগ ও পথসভা

রাঙামা‌টির নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থী জনাব দীপেন দেওয়ানের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় উপ‌জেলার নানিয়ারচর বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী দীপেন দেওয়ান। এছাড়া না‌নিয়ারচর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মো. নুরুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিমউদ্দীন ও ড্যাব যুগ্ম আহ্বায়ক ডাঃ জীবক চাকমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পথসভায় জনাব দীপেন দেওয়ান নির্বাচনী ইস্যু ও স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমের অঙ্গীকার তুলে ধরে উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া উপস্থিত স্থানীয় জনগন তাঁর জন্য একযোগে সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন