রাফো’র বান্দরবান জেলা কমিটির সভাপতি অং চমং মারমা, সম্পাদক আজিজ উদ্দিন

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের (রাফো) বান্দরবান জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার অং চমং মারমাকে সভাপতি ও সার্জেন্ট অব: কাজী মো. আজিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজ শনিবার দুপুরে বান্দরবানের হোটেল হিলভিউ এর কনফারেন্স রুমে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠন কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে ২৩ জন বিশিষ্ট নতুন কার্যকরী নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

NewsDetails_03

এ সময় সম্মেলনে বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার অব: অং চমং মারমা।

এতে অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ল্যাঃ কর্পোঃ অবঃ মো. নুরুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ্, আইন বিষয়ক সম্পাদক পিও অব: অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।

আরও পড়ুন