বান্দরবানের লামা উপজেলায় রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় আর গাছ কেটে পরিবেশ দূষণের কারণে ওই কোম্পানিকে নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয় এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয় বলে জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তিস্থলে পাহাড় আর গাছ কেটে পরিবেশ দূষন করে রাবার ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে একমাত্র পানির উৎস আন্ধারী খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে করে দেয়া হলে এলাকার মানুষ আগামীতে আরো তীব্র পানি সংকটের আশংকা করছে এমন সংবাদ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারের পর বিষয়টি নজরে আনে পরিবেশ অধিদপ্তর।


