শোভাযাত্রা ও লোকজ মেলায় নববর্ষকে বরণ করল রাঙামাটি

উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম. আব্দুল আলী মঞ্চে লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহার দেখা যায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বি‌এন‌পির সভাপ‌তি দী‌পেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর র‌শিদ মামুন, রাঙামা‌টি প্রেস ক্লাব সভাপ‌তি আ‌নোয়ার আল হক প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা ব‌লেন, বাংলা নববর্ষকে ঘিরে এমন আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন