সাজেকে গাড়ি উল্টে নারী পর্যটক নিহত, আহত ১০

রাঙ্গামাটির সাজেক পর্যটন থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী পর্যটক, এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের দুর্গম সড়কে পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষা সফর শেষে ফেরার পথে সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ৩৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে বাংলাদেশ সেনাবাহিনী আহতদের উদ্ধার করে সেনা সদস্যরা দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন।

NewsDetails_03

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, “দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। আহতদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন এবং সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্যটকরা ও স্থানীয়রা জানান, বেশী ভাগ জীপ গাড়ি গুলো ফিটনেস বিহীন এবং অনেক ড্রাইবারের লাইসেন্স নাই, ফলে এক্সিডেন্ডে নিহত হচ্ছে অনেক পর্যটক। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন করছেন স্থানীয়রা।

আরও পড়ুন