বান্দরবানে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা, ৭ হাজার ঘনফুট কাঠ জব্ধ

বান্দরবানের আলীকদমে অবৈধ তিন ইটভাটায় অভিযান পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা ও ৭ হাজার ঘনফুট কাঠ জব্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে আলীকদম উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

NewsDetails_03

স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, হাইকোর্টের নির্দ্দেশনা উপেক্ষা করে আলীকদমের চারা বটতল এবিএম, দক্ষিন পূর্ব পালং পাড়া এলাকায় এফবিএম আমতলী এলাকায় ইউবিএমসহ গড়ে উঠেছে তিনটি অবৈধ ইটভাটা। যার কোনটিতেই নেই বৈধ অনুমোদন। যেখানে অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ আর ইট তৈরি করতে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়।এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলীকদম উপজেলা প্রশাসন।এসময় পরিবেশ ধ্বংস করে অবৈধ ভাটা পরিচালনা করার দ্বায়ে এই তিন ইট ভাটা মালিককে ৯ লাখ টাকা জরিমানা ও পোড়ানোর উদ্দ্যেশ্যে মজুদ রাখা ৭ হাজার ঘনফুট কাঠ জব্ধ করা হয়।তবে ভাটা গুলো গুড়িয়ে না দেয়ায় পুনরায় এসব ইট ভাটা চালু করা হবে বলে আশংঙ্খা করছেন স্থানীয়রা।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে প্রতিটিকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা ও ৭ হাজার ঘনফুট কাঠ জব্ধ করা হয়েছে।পরিবেশ রক্ষায় এরুপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন