কাপ্তাইয়ে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার নবীন সদস্যদের বরণ, ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা
পেশাদার শিল্পীদের সংগঠন চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার আয়োজনে আনন্দ উল্লাসে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো নবীন সদস্যদের বরণ,ঈদ পুনর্মিলনী, বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই উপলক্ষে আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন বসেছে শিল্পীদের মিলন মেলা। সংস্থার সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহের এর সঙ্গীত পরিচালনা ” এসো হে বৈশাখ এসো এসো “সমবেত কন্ঠে এই গানটির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। পরে সংগঠনের নবীন সদস্যদের সনদপত্র এবং ফুলের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সংগঠনের সভাপতি আলাউদ্দিন তাহের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপুর সঞ্চালনায় এসময় কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সংগঠনটির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট কাইছার উদ্দিন, সহ সভাপতি নাদিরা পারভিন পারুল, অর্থ সম্পাদক মীর এনায়েত সানি, সহ সাধারণ সম্পাদক সামিনা সাফা, সাংগঠনিক সম্পাদক জুয়েল পাল, মহিলা সম্পাদক জুলেখা আক্তার জুলি, সমাজকল্যান সম্পাদক পিংকি চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো: মহিউদ্দিন, প্রচার সম্পাদক হোসাইন শরীফ, কার্য নির্বাহী সদস্য রিদু চৌধুরী, সিনিয়র সদস্য মুক্তা বিশ্বাস, বিউটি দাশ, নাট্যজন মিজানুর রহমান চৌধুরী বাবু সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এদিন বিকেল ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন সংগঠনের সদস্যদের পরিবেশনায় ফের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

“ছোট ছোট টেউ তুলি পানিত” গানটির মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের নবীন এবং সিনিয়র শিল্পীদের পরিবেশনায় একক গান পরিবেশনা মুগ্ধ করে সকলকে।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় তিনি বলেন, সংস্কৃতি চর্চা মানুষের মননশীলতা বৃদ্ধি করে। মানুষকে সুন্দরের দিকে ধাবিত করে।
সংস্থার সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহের এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বাকারসন গ্রুপের চেয়ারম্যান সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ, মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উপদেষ্টা পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়া।



