কাপ্তাইয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙামাটির কাপ্তাই নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ।

NewsDetails_03

অভিযানকালে নতুন বাজারের হিলভিউ ল্যাব অ্যান্ড মেডিকেল সেন্টারে লাইসেন্স নবায়ন না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মুক্তা কসমেটিক্স নামের একটি প্রতিষ্ঠানে বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে উল্লেখ করে বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে উভয় প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ।

অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন