কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে কারিগরি শিক্ষা বিভাগের সচিব
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া, এনডিসি।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় তিনি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, চলমান উন্নয়ন কাজ ও অবকাঠামো পরিদর্শন করেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া, এনডিসি।

সভায় বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মোঃ মাহামুদ হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস, আইএলও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


