থানচির ৮ ভোট কেন্দ্রে বসানো হবে সোলার ও শৌচাগার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে বান্দরবানের থানচি উপজেলার দূর্গম এলাকার ৮টি ভোট কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সোলার প্যানেল বসানোর পাশাপাশি স্থাপন করা হবে শৌচাগার।
নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল এতথ্য জানান।
আজ বুধবার ২৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের অডিটরিয়াম হলে অনুষ্ঠিত সভায় জানানো হয় উপজেলার মোট ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে বর্তমানে বিদ্যুৎ সংযোগ না থাকায় আলোর ব্যবস্থা নেই, তাই নির্বাচনের আগেই ৮টি ভোট কেন্দ্রে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হবে, যাতে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে পরিচালনা করা যায়। পাশাপাশি প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সুবিধার্থে প্রয়োজনীয় শৌচাগার স্থাপনের ব্যবস্থাও নেওয়া হবে।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল আরো জানায়, ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা, যোগাযোগ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, বিজিবি ক্যম্প কমান্ডার ন্যায়েক সুবেদা জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুল হক, স্থানীয় সরকার প্রকৌশলী মো: আবদুল হানিফ, পিআইও মসফিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা মো: পারভেজ প্রমূখ।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



