পার্বত্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যাচ্ছেন। আগামী সোমবার (৮ জুলাই) সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি সদরে পৌঁছবেন তিনি।
৭ জুলাই সকালে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি আগমনের চিঠি পেয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন বীর বাহাদুর এমপিকে বরণ করে নেওয়া এবং অনুষ্ঠান কার্যক্রমের যাবতীয় কাজ প্রায় শেষের পথে।
পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির ব্যক্তিগত সহকারী আশিষ বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বীর বাহাদুর এমপি’র আগমনের কর্মসূচীতে সকাল ১০টায়
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নতুন বাস টার্মিনাল কাজের “নাইক্ষ্যংছড়ি বাস টার্মিনাল” শুভ উদ্বোধন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভার অনুষ্ঠানে যোগদান।

সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ সমন্বয় সভায় যোগদান এবং উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজে শুভ উদ্বোধন ও বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি শিশুপার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান।
এমপির প্রতিনিধি আবু তাহের কোম্পানি এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী জানান, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আগমন উপলক্ষে সরকারি আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ভাবে নিরাপত্তার বেষ্টনীসহ ব্যানার, ফেষ্টুন ও তোরন দিয়ে পুরো সদর উপজেলাকে ঢেলে সাজিয়েছে।
স্থানীয়রা জানান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ বাস টার্মিনালটি সময়োপযোগী একটি পদক্ষেপ। দীর্ঘদিন ধরে এ ধরণের টার্মিনাল না ধাকায় উপজেলার প্রধান সড়কগুলোর উপর যত্রতত্র গাড়ী দাঁড়িয়ে থাকতো। এতে দুর্ভোগে ছিল সাধারণ মানুষ। ফুটপাতবিহীন সড়কে চলাচলে মানুষের দুর্ভোগের সীমা ছিল না। বিশেষ করে স্কুল, কলেজ,মাদ্রাসার শতশত ছাত্র-ছাত্রীর দুর্ভোগ দেখার মতো ছিল না কেউ। এ অবস্থায় এগিয়ে এলেন পার্বত্য বীর সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আর এদিকে, উদ্বোধনের শেষে বিকেল সাড়ে ৩টায় বান্দরবান উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।



