বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

বান্দরবান শহরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় গ্রাউসের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বান্দরবান কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় ইসলামী ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: সেলিম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশিষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মার্মা, গ্রাউসের প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ বান্দরবানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

মতবিনিময় সভায় বক্তারা বাল্য বিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং সমাজে সকলের সুন্দরভাবে বসবাসের জন্য শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে আহবান জানান। এসময় বক্তারা বাল্য বিবাহ রোধ করতে ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান এবং সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্টিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে আহবান জানান।

এসময় শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ ও বাল্য বিবাহ রোধে মতবিনিময় সভা শেষে বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা গড়ে তোলার জন্য উপস্থিত সকলকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন