রাঙামাটির নয়নাভিরাম সড়কের সৌন্দর্য্য বাড়াতে বৃক্ষরোপন

পর্যটকদের কাছে অন্যতম আকর্ষনীয় পর্যটন স্পট রাঙামাটির আসামবস্তি-কাপ্তাইয়ের নয়নাভিরাম সড়কের সৌন্দর্য্য বাড়াতে বৃক্ষরোপন উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে সড়কের লাভ পয়েন্ট স্থানে এ বৃক্ষরোপনের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি দীপংকর তালুকদার, এমপি। রাঙামাটি দুর্নিতী দমন কমিশন ও রাঙামাটি বন বিভাগের যৌথ আয়োজনে এ বৃক্ষরোপন আয়োজন করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পরিবেশ বিপর্যয় ঠেকাতে বনের কোন বিকল্প নেই। এজন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছের যত্ন নিতে হবে। সাধারণ মানুষকে গাছ লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। যত বেশি বন সৃষ্টি করতে পারব, ততই জলবায়ু পরিবর্তন ঘটবে। মনে রাখতে হবে প্রকৃতির সাথে আপনি যেভাবে আচরণ করবেন, প্রকৃতি ঠিক সেভাবেই আচরণ করবে।

NewsDetails_03

দুদক রাঙামাটির উপ পরিচালক জাহিদ কামালের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, ডিজিএফআই লে. কর্ণেল মো. আনোয়ার ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ হোসেন চৌধূরী, রাঙামাটি বন সংরক্ষক মো. মিজানুর রহমান, এনএসআই যুগ্ম পরিচালক মো. রিয়াজ উদ্দীন বিভাগীয় বন কর্মকর্তা ড.জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান অন্ন সাধন চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র থেকে জানা গেছে, পর্যটকদের কাছে আকর্ষনীয় আসামবস্তি– কাপ্তাইয়ের এই সড়কটির দু’পাশে বিভিন্ন প্রজাতির ১৭শ’ গাছ লাগানো হবে।

আরও পড়ুন