বান্দরবানে এনসিপির নবগঠিত আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদ্য গঠিত আংশিক আহŸায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বান্দরবান জেলা কমিটির আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সদ্য গঠিত বান্দরবান জেলা কমিটির এনসিপির নেতৃবৃন্দরা জানান, জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ চলছে, শিগগিরই জেলা কমিটি পূর্ণাঙ্গ ভাবে গঠন করা হবে।

নেতৃবৃন্দরা আরো বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এনসিপির পথচলা। দেশের রাষ্ট্রব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জ্বালানি ও কৃষি সংকট সমাধানে এনসিপি কাজ করে যাবে।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতৃবৃন্দরা সাংবাদিকদের বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ইতিবাচক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে দেশ গঠনের কাজে ভূমিকা রাখা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পাশে থাকার আহবান জানান।

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) বান্দরবান জেলা আহŸায়ক মংসা প্রু চৌধুরী, যুগ্ন আহবায়ক শার্লি মৈ শে প্রু, বিপ্লব চাকমা, সদস্য সচিব গোলাম মোস্তফা মাসুদ, সাংগঠনিক সম্পাদক আ স ম সায়েম হোসাইনসহ জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২ সেপ্টেম্বর মংসা প্রæ চৌধুরীকে আহবায়ক করে গোলাম মোস্তফা মাসুদকে সদস্য সচিব নির্ধারণ করে ৩২ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটি ঘোষনা করা হয়।

আরও পড়ুন