বেতার কেন্দ্র পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং

বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং আজ (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বেতার বান্দরবান আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদের সাথে বেতার স্টুডিওতে এক মত বিনিময় সভায় মিলিত হন।
এ সময় বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের কর্মকর্তাগণ বান্দরবান থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন।

চেয়ারম্যান মাম্যাচিং স্মৃতিচারণ করে বলেন ২০০৬ সালের ১১ অক্টোবর বান্দরবান বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে বান্দরবান বেতার কেন্দ্র পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ রফিকুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী কল্যাণ কুমার সরকার, সহকারি পরিচালক জ্যোতির্ময় গোলদার ও সহকারী বার্তা নিয়ন্ত্রক অনুদেব চাকমা সহ বেতারের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং সবার আগে বাংলাদেশ শীর্ষক একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন