রামগ‌ড় স্থলবন্দরে পাহাড় কেটে মাটি ভরাট : তদন্ত শুরু

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের ভূমি উন্নয়নে পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ তদন্তে নৌ মন্ত্রণালয়ের গঠিত কমিটি আজ শনিবার রামগড়ে তদন্তকাজ করেছে। ছয় সদস্যের গঠিত কমিটি রামগড়ে কয়েকটি স্থানের মাটি কেটে নেওয়া পাহাড় ও স্থলবন্দরের ভরাটকৃত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

আমার‌ দেশ প‌ত্রিকায় গত ৭ জানুয়া‌রি ২০২৬ “ভার‌তের জন‌্য বন্দর নির্মা‌ণে পাহাড় কে‌টে জ‌মি ভরাট ” শি‌রোনা‌মে এক‌টি প্র‌তি‌বেদন প্রকা‌শিত হ‌ওয়ার পর বিয়য়টি তদন্ত করার জন্য ৮ জানুয়া‌রি নৌ মন্ত্রণালয়ের যুগ্ম স‌চিব মোঃ ফি‌রোজ আহ‌মেদ কে আহবায়ক ক‌রে ৬ সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হয়।‌

NewsDetails_03

তদন্ত ক‌মিটি‌কে তিন কার্য‌দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্র‌তি‌বেদ‌ন দা‌খিল করার সময়সীমাও বে‌ধে দেওয়া হয়। এরপ্রেক্ষিতে শ‌নিবার (১০ জানুয়া‌রি) তদন্ত দল রামগড় সফরে আ‌সেন। তারা উপ‌জেলার ‌বৈদ‌্যটিলাসহ বি‌ভিন্ন এলাকায় যান।‌ সেখা‌নে স্থানীয়‌দের সা‌থে কথাবার্তা ব‌লেন। পাহাড় কাটার ছ‌বি, তথ‌্য উপাত্ত ও মা‌টির নমুন‌া সংগ্রহ ক‌রেন। প‌রে তারা রামগড় স্থল বন্দর প‌রিদর্শ‌নে যান।‌সেখা‌নে বন্দরের ভরাট কা‌জে ব‌্যাবহৃত মা‌টির নমুনা সংগ্রহ ক‌রে প‌রীক্ষা নিরীক্ষা ক‌রেন এবং নির্মাণ কাজের গুনগত মান ঘু‌রে দে‌খেন।

এসময় তদন্ত ক‌মি‌টির সদস‌্যস‌চিব রাসনা শার‌মিন মিথিওসহ কমিটির অন‌্যান‌্য সদস‌্য ছাড়াও রামগড় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কাজী শামীম, বি‌জি‌বি প্র‌তি‌নি‌ধি, সংশ্লিষ্ট ঠিকাদারী প্র‌তিষ্ঠান ম‌নি‌কো লি.এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার একই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রামগড় পরিদর্শন করেন।

এদিকে, তদন্ত সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটি সাংবাদিকদের কোন বক্তব্য দেয়নি।

আরও পড়ুন