লামায় মাদক সেবনের দায়ে কারাদণ্ড

বান্দরবানের লামায় মাদক সেবনের পর অশ্লীল আচরণ করে মাতলামি করার অভিযোগে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে লামা পৌরসভার মধুঝিরি, পশ্চিশপাড়া এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করছে লামা থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

NewsDetails_03

গ্রেপ্তারকৃত ব্যক্তি গাঁজা সেবন করে এলাকায় মাতলামি ও বিরক্তিকর আচরন করায় মোবাইল কোর্টে আপরাধ আমলে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন রনি (৩২), লামা পৌরসভার মধুঝিরি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানিয়েছেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকালাপের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন