শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করবো : সাচিং প্রু জেরী এমপি

বান্দরবানে বিএনপি থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করবো। সকল জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সকলের জন্য সমবন্টন নিশ্চিত করে পার্বত্য জেলা বান্দরবানকে এগিয়ে নেয়া হবে।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসনে সাচিং প্রু জেরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহনের পর বান্দরবানবাসীর আয়োজনে জেলা শহরের রাজার মাঠে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, পার্বত্য এলাকার পানির সমস্যা বহুদিনের আর এই সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে এবং পিছিঁয়ে পড়া দুর্গম এলাকায় আরো উন্নয়ন তরান্বিত করা হবে। সাচিং প্রু জেরী আরো বলেন, দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক সকল কাজ সম্পন্ন করা হবে আর সকলের জন্য সম মর্যাদা নিশ্চিত করা হবে। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং বান্দরবানকে নতুনভাবে সাজাতে সহযোগিতা করতে আহবান জানান।

NewsDetails_03

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো.ওসমান গণির সভাপতিত্বে এসময় যুগ্ন আহবায়ক মুজিবুর রশীদ, বিএনপির নেতা আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, সাচপ্রু, মো.জাহাঙ্গীর আলমসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সড়কপথে তিনি ঢাকা থেকে বান্দরবান প্রবেশ করেন এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

প্রসঙ্গত: গত ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাচিং প্রু জেরী ১লক্ষ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়।

আরও পড়ুন