শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার বৃক্ষ চারা রোপন করবে যুব রেড ক্রিসেন্ট
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাঁচাতে মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট কর্তৃক ৩ হাজার বৃক্ষ চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ১০ জুন, দুপুরের দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম। এ সময় অত্র প্রতিষ্ঠানে ৪০ টি গাছের চারা রোপন করা হয়। একই দিনে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহর উপস্থিতিতে ৩০ টি গাছের চারা রোপন করা হয়।

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে, সিনিয়র আরসিওয়াই শরীফ উদ্দিন, উপ-দলনেতা-১ সৈয়দ আরিফুল ইসলাম সহ যুব রেড ক্রিসেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী উপজেলার সকল সরকারি-বেসরকারী ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট সদস্য কর্তৃক এসব ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপান করা হবে।
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ হুমুকি সম্মুখীন হচ্ছে তাই বেশি করে বৃক্ষরোপণ করা প্রয়োজন। আজকের প্রজন্ম বৃক্ষ রোপন ও পরিচর্যা করলে বৃক্ষ রোপণ সার্থক হবে বলে তিনি মনে করেন।



