উদীচী বৃহত্তর বনরূপার শাখার আয়োজনে বর্ষা বরণ

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি জেলার বৃহত্তর বনরূপা শাখার আয়োজনে গত শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় বনরুপার হ্যাপির মোড়স্থ রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে বর্ষবরণ অনুষ্ঠানের উদযাপিত হয়। এতে সংগঠনের বন্ধুদের পরিবেশনায় ঋতুভিত্তিক নাচ, গান এবং আবৃত্তি পরিবেশিত হয়।

বনরূপা শাখা সংসদ উদীচীর সহযোদ্ধা দ্বীপান্বিতা চন্দ ও অনিক দেবনাথের সঞ্চালনায় সভাপতি খোরশেদ আলম খোকন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়া ও সাংস্কৃতিক সম্পাদক মিন্টু বড়ুয়া।

NewsDetails_03

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের সদস্য অনুজ চৌধুরী।স্বাগত বক্তব্য প্রদান করেন বনরূপা শাখা সংগঠনের সাধারন সম্পাদক প্রীতম দত্ত। এসময় টিএন্ড টি ও তবলছড়ি উদীচী শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, “অপসংস্কৃতির যুগে সুস্থধারার সংস্কৃতির প্রচার ও প্রসারে উদীচী সাংস্কৃতিক সহযোদ্ধারা নিরলসভাবে কাজ করছেন”। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যেন সেন আর রনেশ দাশগুপ্তের আদর্শ বুকে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মানেএগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন