নির্বাচনী প্রতীক পেলো রাঙামা‌টি আসনের প্রার্থীরা

রাঙামা‌টি-২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধী ৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাস‌ক কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে প্রতিক বরাদ্ধের মাধ্যমে বিএনপির দীপেন দেওয়ান পেলেন ধানের শীষ, ১১ দলীয় জোটের মুহাম্মদ আবু বকর ছিদ্দিক রিক্সা, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা কোদাল, জাতীয় পার্টির অশোক তালুকদার নাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন হাতপাখা, এবং গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (বাদশা) ট্রাক প্রতীক পেয়েছেন।

NewsDetails_03

রাঙামা‌টি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তিনি নির্বাচনী আচরণ বিধি মানার গুরুত্বের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামা‌টি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন