খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ বোতল বিদেশী মদ সহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ব্যাঙমারা আর্য মার্গ বনবিহারের সামনে থেকে ১৮ বোতল বিদেশী মদসহ উথোইচিং মারমা(২৭) এবং মংচেপ্রু মারমা (২৭) কে গ্রেফতার করে। উভয়ে ০১নং রাবার বাগান ওয়াছু এলাকায় বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়।


