পারিবারিক আদালতকে অন্য মামলার কাজে লাগানোর চিন্তা করছেন সরকার : আইন উপদেষ্টা
পারিবারিক আদালতকে সরকার অন্য মামলা নিষ্পত্তির কাজে লাগানোর প্রাথমিক চিন্তা করছেন বলে বলেন, আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় জজ কোট ভবন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, পারিবারিক আদালতের মামলা গুলো বাধ্যতা মূলক সালিশি প্রক্রিয়ায় ন্যস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে। এই বিষয়টি প্রাথমিক ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে, তবে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি।
আইন উপদেষ্টা আরো বলেন, অপকারের চেয়ে উপকার বেশি হলে দ্রুত জজ কোর্ট ভবন নির্মাণ শুরু করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন ও বিচার বিভাগের উপ সচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়াবুন নাহার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজউদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব প্রমুখ।


