বান্দরবানের মেঘলা থেকে মা মেয়ের লাশ উদ্ধার

মা রমেসিং মার্মা ও মেয়ে বৃষ্টি মার্মা

বান্দরবান শহরের মেঘলা পর্যটন এলাকার কানাপাড়ায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মায়ের নাম রমেসিং মার্মা (৩০) ও মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ী মেঘলার কানা পাড়া এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহষ্পতিবার দুপুরে শহরের মেঘলার কানাপাড়া এলাকায় পাহাড়ের নিচে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়,গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে সকালে মেঘলার কানাপাড়ার লালমোহন বাগান সংলগ্ন তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের।

NewsDetails_03

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কিভাবে মারা গেছে সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা মনে করছে, তারা পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারেন বা পারিবারিক অশান্তির কারনে মা মেয়েকে নিয়ে আত্মহত্যা করতে পারেন। ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান স্থানীয়রা।

এদিকে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যু কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন